ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
×

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২০ | ০৮:১৮

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নিঁখোজের একদিন পর রোববার দুপুরে বাড়ির পাশে পুকুর থেকে জুলফিকার হাসান (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জুলফিকার কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক হযরত আলীর ছেলে। সে আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ জানায়, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বাঙ্গাটুলি গ্রামে শিশু নিখোঁজের একদিন পর বাড়ির পাশে পুকুরে শিশুটিকে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। শিশুটি শনিবার দুপুর আনুমানিক ১২টার সময় নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল বলে পারিবারিকভাবে সূত্রে  জানা গেছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল আলম প্রধান বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শিশুটি নিখোঁজ সংক্রান্ত ঘটনাটি গতকাল সাধারণ ডায়েরি (জিডি) ভুক্ত করা হয়। ঘটনাটি হত্যা না জলডুবি ময়নাতদন্তের রিপোর্টের পরে বলা যাবে।

আরও পড়ুন

×