ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

চট্টগ্রামে নকল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে নকল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ যুবক গ্রেপ্তার
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২২ জুন ২০২০ | ০৬:৫১

চট্টগ্রামে বিপুল পরিমাণ নকল এন ৯৫ মাস্ক ও ভেজাল হ্যান্ড স্যানিটাইজারসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার নগরের পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকা থেকে তাকে  গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. আমজাদ হোসেন হাটহাজারী উপজেলার নন্দিরহাট এলাকার বাসিন্দা। তিনি ফুটপাতে বসে এসব পণ্য বিক্রি করছিলেন।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, করোনাকে পুঁজি করে কিছু লোক পাঁচলাইশ বিবিরহাট এলাকায় নকল জীবানুনাশক ও মাস্ক বিক্রি করছে বলে খবর পেয়ে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে আমজাদ হোসেন। ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে তার অস্থায়ী দোকান থেকে ৩৫ লিটার ভেজাল হ্যান্ড স্যানিটাইজার ও বিপুল পরিমাণ নকল এন ৯৫ মাস্ক উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

×