ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বশেমুরবিপ্রবিতে নেপালিসহ দুই শিক্ষার্থী করোনায় আক্রান্ত

বশেমুরবিপ্রবিতে নেপালিসহ দুই শিক্ষার্থী করোনায় আক্রান্ত
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২০ | ০৮:০৬

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুই শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন লাইভস্টক সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের এক নেপালী শিক্ষার্থী এবং অপরজন আইন বিভাগের।

নেপালি শিক্ষার্থীকে সিভিল সার্জন ও মেডিকেল অফিসারদের পরামর্শে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে আইসোলেশনে রাখা হয়েছে। করোনামুক্ত হলে তিনি দেশে ফিরতে পারবেন। এদিকে আইন বিভাগের আক্রান্ত শিক্ষার্থী হোম আইসোলেশনে আছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের কেউ করোনায় আক্রান্ত হলে আমরা তাদের সহায়তা করছি। এর আগে বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রশাসনিক কর্মকর্তা ও একজন শিক্ষার্থী পরিবারের সদস্যসহ করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারা সকলেই সুস্থ আছেন।

আরও পড়ুন

×