গোপালগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ২৩
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২০ | ০৮:২৭ | আপডেট: ২২ জুন ২০২০ | ০৮:৫৭
গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৩ জনে।
গত ২৪ ঘণ্টায় ৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩৭ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৩৬ জন । মারা গেছেন ৯ জন।
সোমবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।
তিনি আরো জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ১৪ জন, মুকসুদপুরে ৪ জন, কোটালীপাড়ায় ১ জন, টুঙ্গিপাড়ায় ২ জন ও কাশিয়ানীতে ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন জানান, আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।
তিনি জানান, এ পর্যন্ত ৪৩৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ১২৫ জন, কাশিয়ানীতে ১২০ জন, গোপালগঞ্জ সদরে ১০৪ জন, টুঙ্গিপাড়ায় ৬৩ জন ও কোটালীপাড়া উপজেলায় ৭১ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ৪৩ জন এবং ২০ জন পুলিশ সদস্য রয়েছেন বলে সিভিল সার্জন অফিস জানিয়েছে।
- বিষয় :
- গোপালগঞ্জে
- করোনাভাইরাস (