ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

পদ্মায় ডুবে যাওয়া ২ জনের খোঁজ মেলেনি, উদ্ধার অভিযান সমাপ্ত

পদ্মায় ডুবে যাওয়া ২ জনের খোঁজ মেলেনি, উদ্ধার অভিযান সমাপ্ত
×

পদ্মার পারে নিখোঁজদের স্বজনদের ভিড় -সমকাল

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২০ | ০৮:৩৫

নাটোরের লালপুরে পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ ২ জনের কোন খোঁজ না পাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে রাজশাহী ডুবুরী দল ও লালপুর ফায়ার সার্ভিস।

সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়েছে। লালপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রুহুল আমিন উদ্ধার অভিযান সমাপ্তের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে স্বজনদের সন্ধান না পাওয়ায় দু’টি পরিবারে এখন চলছে শোকের মাতম। এর আগে রোববার বিকেলে লালপুরের পদ্মানদীর লক্ষীপুর বালু ঘাট চর মাহাদিয়ার এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন- লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকার কাইমুদ্দিনের ছেলে পুকিন (৩৫) ও আতব্বরের ছেলে সেলিম (২৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার পদ্মার চরে বাদাম তুলে ৫ শ্রমিক নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। এসময় লক্ষীপুর বালু ঘাট এলাকায় পৌঁছাইলে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ৫ জনের মধ্যে ৩ জনকে উদ্ধার করা হলেও ২ জনের কোন খোঁজ পাওয়া যায়নি। পরে স্থানীয়রা লালপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

লালপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রুহুল আমিন জানান, ‘সকাল ৬টা থেকে বিকেলে সাড়ে ৩টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ দুইজনের খোঁজ পাওয়া যায়নি। পদ্মায় প্রবল স্রোত থাকায় দাঁড়ানো সম্ভব হচ্ছে না। পরে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করে বিকেল সাড়ে ৩টার সময় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে।

আরও পড়ুন

×