খুলনায় করোনার উপসর্গ নিয়ে আরও এক ব্যক্তির মৃত্যু
×
প্রতীকী ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ২২ জুন ২০২০ | ০৮:৪৮
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে করোনাভাইরাসের উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
তার নাম মাকসুদ আলম (৫৫)। বড়ি নগরীর খানজাহান আলী রোডে।
করোনা ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. মো. মিজানুর রহমান জানান, করোনার উপসর্গ নিয়ে মাকসুদ আলম গত ২১ জুন দুপুরে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় মারা গেছেন। ইতোমধ্যে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।