ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বন্ধুদের হাতেই প্রাণ হারান বিপ্লব

বন্ধুদের হাতেই প্রাণ হারান বিপ্লব
×

পুলিশের হাতে আটক বিপ্লবের খুনিরা- সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২২ জুন ২০২০ | ১০:০৬

বগুড়ার সোনাতলা উপজেলায় দুই বছর আগে খুন হওয়া বিপ্লব সরকার নামে যুবককে খুনের সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নিজেদের মধ্যে বিরোধের জের ধরে বিপ্লবকে খুন করে তার বন্ধুরা। ২০১৮ সালের ১৩ ফেব্রয়ারী এই খুনের ঘটনা ঘটলেও গত প্রায় আড়াই বছরেও পুলিশ খুনের কোন কুল কিনারা করতে পারছিলনা। 

সম্প্রতি পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে রবিবার রাতে খুনিদের গ্রেপ্তার করে। সেই সঙ্গে উন্মোচন হয় বিল্পব হত্যার রহস্য। নিহত বিপ্লব সরকার বগুড়া শহরের ঠনঠনিয়া পশ্চিম পাড়ার হযরত আলীর ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলো-শহরের ঠনঠনিয়া এলাকার রাজিব হোসেন রাজু। খান্দার এলাকার বেলাল হোসেন, হাসান আলী ও আব্দুর রহমান। ও জেলার সোনাতলার লক্ষ্মীনারায়নপুরের সঞ্জয় কুমার।

সোমবার বিকেলে জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা এক প্রেস ব্রিফিং এ কথা জানান। তিনি জানান, অভ্যান্তরীণ দ্বন্দের কারণেই এই খুনের ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২০১৮ সালের ১৩ ফেব্রয়ারি সোনাতলা উপজেলার নগরপাড়া মহিষাপাড়ায় বস্তাবন্দী একজনের লাশ উদ্ধার হয়। পরে পত্রিকায় লাশের ছবি ও বর্ননা দেখে পরিবারের লোকজন লাশের পরিচয় শনাক্ত করে। তবে সে সময় এই খুনের কোনো কুল কিনারা করতে পারেনি পুলিশ। এ ঘটনার দুই বছর পেড়িয়ে যাওয়ার পর মূল তথ্য প্রযুক্তি ব্যবহার করে মূল হত্যাকারী রাজিব হোসেন রাজুকে যশোর থেকে গ্রেফতার করা হয়। এর পর বেড়িয়ে আসে হত্যার সব রহস্য। রাজিব হত্যার যশোর চলে যায় এবং সেখানে গিয়ে বিয়েও করে। 

শিবগঞ্জ ও সোনাতলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কুদরত-ই খোদা শুভ জানান, রাজিব ও বেলালের সঙ্গে বিপ্লবের বিরোধ ছিল। এরা একই এলাকার বাসিন্দা এবং একে অপরের বন্ধু। বিপ্লব একদিন বেলালকে মারধর করে এবং রাজিবকেও এলাকার আধিপত্য নিয়ে মারার হুমকি দেয়। এরই জের ধরে তারা বিপ্লবকে হত্যার পরিকল্পনা করে রাজিব ও বেলাল। ঘটনার দিন বিপ্লবকে রাজিব ফুসলিয়ে প্রাইভেট কারযোগে সোনাতলায় নিয়ে যায়। সেথানে বেলালসহ অন্যরা অপেক্ষা করছিল। পরে রাজিবকে ছুরিকাঘাতে খুন করে তারা সটকে পড়ে। 

অন্যরা বগুড়া জেলার মধ্যে থাকলেও রাজিব যশোহর চলে যায় তার মামার বাড়ীতে। সেখান তাকে গ্রেফতার করার পর সে খুনের কথা স্বীকার করে। তার দেয়া তথ্যমতে অন্যদেরও গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

×