ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

কুমিল্লায় করোনায় আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১১

কুমিল্লায় করোনায় আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১১
×

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ২২ জুন ২০২০ | ১০:২৮

কুমিল্লায় করেনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। এনিয়ে জেলায় মোট ৮৩ জন করোনায় প্রাণ হারালেন। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ৭৪ জনসহ নতুন করে জেলায় আরও ১১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কুমিল্লা জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৯২জন। নতুন ২২ জনসহ এপর্যন্ত করোনায় সুস্থ হয়েছে ৭৯৯ জন।

সোমবার বিকেলে কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা.মো.শাহাদাত হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, কুমিল্লা নগরীতে আরও ৭৪ জন করেনায় আক্রান্ত হয়েছে। এছাড়া চৌদ্দগ্রামে ছয়জন, সদর দক্ষিণে একজন, নাঙ্গলকোটে ২৬জন এবং লালমায়ে চারজন। মৃত্যুবরণ করেছে সিটি কর্পোরেশন এলাকার দুইজন এবং চান্দিনা উপজেলার একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া আদর্শ সদর উপজেলায় আরও একজনসহ মোট চারজন মারা যান।

এদিকে নতুন সুস্থ হওয়া ২২জনের মধ্যে আদর্শ সদরে ১১জন, বরুড়া ছয়জন, নাঙ্গলকোট দুইজন এবং হোমনায় তিনজন।

কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, এই পর্যন্ত কুমিল্লা নগরীসহ পুরো জেলা থেকে ১৬ হাজার ৬৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৪ হাজার ১২৬ জনের।

আরও পড়ুন

×