ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

পাবনায় আরও ৪৩ জনের করোনা পজিটিভ

পাবনায় আরও ৪৩ জনের করোনা পজিটিভ
×

প্রতীকী ছবি

পাবনা অফিস

প্রকাশ: ২২ জুন ২০২০ | ১০:৪২

পাবনায় নতুন করে আরও ৪৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সোমবার রাজশাহী ল্যাব থেকে এই রিপোর্ট পাওয়া যায়। নতুন আক্রান্ত ৪৩ জনের ৪০ জন পাবনা সদরের। এ ছাড়া চাটমোহরে আছেন ৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩১৪ জনে।

পাবনার সিভিল সার্জন ডা. মির্জা মেহেদী ইকবাল সোমবার এ সব তথ্য জানান। তিনি জানান, রাজশাহী ল্যাবে গত ২৪ ঘন্টায় জেলার ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৩ জন পাবনার ও ১১ জন রাজশাহীর পজিটিভ রোগী শনাক্ত হয়।

তিনি আরও জানান, পাবনা সদরে করোনা আক্রান্ত সবচেয়ে বেশি। এখন পর্যন্ত এখানে আক্রান্ত ১৯৭ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে সুজানগর। এখানে আক্রান্ত ৩৬ জন। এ ছাড়া ঈশ্বরদীতে ১৮ জন, আটঘরিয়ায় ১২ জন, ভাঙ্গুড়ায় ১৪ জন, চাটমোহরে ১১ জন, সাঁথিয়ায় ১৯ জন, ফরিদপুরে ৪ এবং বেড়ায় ১ জন করোনা শনাক্ত হয়েছেন।

সিভিল সার্জন বলেন, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত ২৮ জন সুস্থ হয়েছেন। আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ১১ জন। সবারই শারীরিক অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ পর্যন্ত পাবনায় করোনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১৬ এপ্রিল।

আরও পড়ুন

×