ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

গাংনীতে করোনার উপসর্গে একজনের মৃত্যু

গাংনীতে করোনার উপসর্গে একজনের মৃত্যু
×

প্রতীকী ছবি

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২০ | ১১:৫৩

মেহেরপুর গাংনী উপজেলার মটমুড়া গ্রামের আলী শাহ্ (৫০) নামের এক ব্যাক্তি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। সোমবার বিকেলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

আলী শাহ মটমুড়া গ্রামের বক্কর শাহ'র ছেলে। তিনি পেশায় কৃষি কাজ ও মৌসুমী ফল ব্যাবসায়ী ছিলেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজুল আলম বলেন, করোনা উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় চিকিৎসাধিন অবস্থায় আলী শাহ'র মৃত্যু হয়েছে। কুষ্টিয়া থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। মরদেহ গাংনীতে আসার পর স্বাস্থ্যবিধি মেনে দাফন করার ব্যাবস্থা করা হবে। 

আরও পড়ুন

×