ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

রংপুর মহানগর পুলিশে আরও ৬টি গাড়ি

রংপুর মহানগর পুলিশে আরও ৬টি গাড়ি
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২০ | ১৩:২৯ | আপডেট: ২২ জুন ২০২০ | ১৪:০৫

বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে আইনশৃঙ্খলায় রক্ষায় কাজ করে যাচ্ছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। মহানগরে বসবাসরত নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নবগঠিত পুলিশ মেট্রোপলিটন ইউনিট উদ্বোধন করেন। সেই থেকে স্বল্পসংখ্যক যানবাহন নিয়ে চলছে কার্যক্রম। তবে সম্প্রতি রংপুর পুলিশ কমিশনারের নিজস্ব অর্থায়নে রংপুর মেট্রোপলিটন পুলিশের গাড়ি বহরে যোগ হয়েছে ৬টি গাড়ি।

রংপুর মেট্রোপলিটন পুলিশে যানবাহনের সংকট দূর করতে সম্প্রতি আরপিএমপি কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ বিপিএম নিজস্ব অর্থায়নে ৫টি হিউম্যান হোলার ও ১টি প্রাইভেট কার ক্রয় করেন।

এর মধ্যে কোতয়ালী থানার ২টি, তাজহাট থানায় ১টি, মাহিগঞ্জ থানায় ১টি এবং গোয়েন্দা শাখায় (ডিবি) ১টি হিউম্যান হোলার প্রদান করেন তিনি। এতে থানা ও ডিবি পুলিশের কাজের গতি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এছাড়া অফিসারদের জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য পুলিশ কমিশনারের নিজস্ব অর্থায়নে ১টি কার কিনে এমটি শাখায় বরাদ্দ দিয়েছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ ইউনিটের প্রতিষ্ঠাতা কমিশনার মো. আবদুল আলীম মাহমুদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×