ডিমলায় পথচারী-ব্যবসায়ীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
ছবি: সৌজন্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২০ | ১৩:৫০
বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও মহামারি নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, জিও-এনজিও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারপরও অসাবধানতাবশত অনেকেই মাস্ক ব্যবহার না করে স্থানীয় বাজার, উপাসনালয় ও যানবাহনে চলাফেরা করছেন।
তাই মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিজস্ব অর্থায়নে পথচারী সহ দোকান মালিক ও কর্মচারীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন ফেইসবুক গ্রুপ ‘হামার ডিমলা’ এর আয়োজনে।

মাস্ক ও স্যানিটাইজার বিতরণকার্যে প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় ছিলেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার-এর ব্যক্তিগত সহকারী সাইয়েন কাদির কানন, নীলফামারী জেলা ছাত্রলীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক উপ-সম্পাদক মো. চয়ন সরকার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকার ও তাসিকুল ইসলাম তুষার (শিক্ষক), মাহবুব ইসলাম, তাপশ, কাঞ্জিলাল রায়সহ গ্রুপের অন্যান্য সদস্যরা। সংবাদ বিজ্ঞপ্তি