নাগেশ্বরীতে নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
ফাইল ছবি
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০১:৫০
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিখোঁজের দুই দিন পর সাদিয়া (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৭টার দিকে বাড়ির পাশে পাটক্ষেতের কাছে গলায় কাঁচাপাট পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
সাদিয়া উপজেলার রামখানা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।
পুলিশ জানায়, রোববার আনুমানিক সকাল ১০টা থেকে সাদিয়াকে খুঁজে পাচ্ছিলনা পরিবারের লোকজন। তার খোঁজ চেয়ে এলাকায় মাইকিংও করা হয়। মঙ্গলবার সকালে বাড়ির পাশে পাটক্ষেতের কাছে স্বজনরা তার মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর জানান, ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
- বিষয় :
- শিশু নিখোঁজ
- মরদেহ উদ্ধার
- পাটক্ষেত