ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মাগুরায় জেলা জজ ও তার স্ত্রী সন্তানসহ করোনায় আক্রান্ত ৮

মাগুরায় জেলা জজ ও তার স্ত্রী সন্তানসহ করোনায় আক্রান্ত ৮
×

প্রতীকী ছবি

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০২:০৮ | আপডেট: ২৩ জুন ২০২০ | ০২:২৫

মাগুরা জেলা ও দায়রা জজ, তার স্ত্রী, ছেলেসহ জেলায় নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে গত রোববার জেলা দায়রা জজ এর অর্ডালি ও পিওনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ৭২ জন। মারা গেছেন ২ জন।

সিভিল সাজর্ন ডা. প্রদীপ কুমার সাহা জানান, মঙ্গলবার মাগুরায় নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫ জন, মহম্মদপুরে ২ জন ও শ্রীপুর উপজেলার একজন রয়েছেন। 

তিনি আরো জানান, জেলায় এ পর্যন্ত মোট ৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন-৩৬ জন। মারা গেছেন ২ জন। বাকিরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। 

এদিকে মাগুরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের খানপাড়া ও পিটিআই পাড়া রেডজোন হিসেবে চিহিৃত হয়েছে। প্রশাসন এ দুই এলাকাকে লকডাউন ঘোষণা করেছে। এ দুই পাড়ায় এক হাজার মানুষের বসবাস  এবং এখন পর্যন্ত সেখানে ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন।  

আরও পড়ুন

×