ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

প্রকৃতির সান্নিধ্যে খুদে শিল্পীদের আর্ট ক্যাম্প

প্রকৃতির সান্নিধ্যে খুদে শিল্পীদের আর্ট ক্যাম্প
×
×

গাছের ছায়ায় বসেছে কয়েকজন শিক্ষার্থী। ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:১০

গাছের ছায়ায় বসেছে কয়েকজন। কেউ বসেছে পুকুর পাড়ে, দোচালা ঘরের সামনে। বাদ যায়নি রাস্তার ধার কৃষিজমিও। আঁকাআঁকির রসদ নিয়ে চারদিকে সবুজে ঘেরা প্রকৃতি আর গ্রাম-বাংলার অপার সৌন্দর্যকে তুলির আঁচড়ে জীবন্ত করে তুলতে ব্যস্ত খুদে আঁকিয়েরা। এ চিত্র দেখা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের মালেকা ছাহেব আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিনশ খুদে চিত্রশিল্পীকে নিয়ে তিন দিনের এ আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে ক্যাম্প উদ্বোধন করেন ইউনিসেফের সাবেক কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আলমগীর ভূইয়া। আগামীকাল শনিবার পর্যন্ত এ ক্যাম্প চলবে।

শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিয়াজ মুহাম্মদ খান বিটু জানান, এখনকার শিশুরা চার দেয়ালের গণ্ডির মধ্যে থাকে। সেই শিশুরা প্রকৃতির কাছাকাছি থেকে ছবি আঁকছে। এ উদ্যোগ তাদের মানবিক করে তুলবে।

এদিকে শিশুরাও এ আয়োজনে অংশ নিতে পেরে খুব খুশি। তারা জানিয়েছে, ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে তারা। প্রতি বছর এ ধরনের আয়োজন চায় তারা।

আরও পড়ুন

×