ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজ ডুবি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজ ডুবি
×
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব‍্যুরো

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ২৩:১১

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ বোঝাই করার সময় এমভি বালাসুর-১ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে জাহাজটিতে থাকা নাবিকদের সবাইকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়েছে।

রোববার সকাল ৭টার দিকে বন্দরের আলফা অ্যাঙ্করেজে এ দুর্ঘটনা ঘটে। একটি মাদার ভেসেল থেকে শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত সোডা অ্যাশ লাইটার জাহাজটিতে বোঝাই করা হচ্ছিল। এ সময় জাহাজটি কাত হয়ে সাগরে ডুবে যায়। রোববার রাতে বিষয়টি জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, বহির্নোঙরের আলফা অ্যাঙ্করেজে একটি মাদার ভেসেল থেকে এমভি বালাসুর-১ এ সোডা অ্যাশ বোঝাইয়ের সময় সকাল ৭টার দিকে জাহাজটি ডুবে যায়।

তিনি জানান, দুর্ঘটনাস্থল চিহ্নিত করে সেখানে বয়া বসানো হয়েছে। তবে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। লাইটার জাহাজটিতে থাকা নাবিকদেরও তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন

×