ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

রাজধানীতে দুই স্থানে আগুন, দগ্ধ ৮

রাজধানীতে দুই স্থানে আগুন, দগ্ধ ৮
×
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ০০:২৮

রাজধানীর লালবাগে একটি রেস্তোরাঁয় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ছয়জন দগ্ধ হয়েছেন। এ ছাড়া গুলশান-২ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগে দগ্ধ হয়েছেন আরও দুজন।

রোববার রাত সাড়ে ৮টার দিকে লালবাগ এলাকার কাচ্চি খানাস রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। দগ্ধ ছয়জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ ছয়জনের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে, রাত ৮টার দিকে গুলশান-২ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এতে দুজন দগ্ধ হন। তাদেরও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

×