ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সাদুল্যাপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাদুল্যাপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
×

সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২০ | ২১:৩৭

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পৃথক দুটি স্থানে পানিতে ডুবে দুই দিনে দুই শিশু মারা গেছে। তারা হলো- হাসান আলী (৫) এবং নাফিজ হোসেন (৪)।

গত সোমবার বিকেলে সহপাটিদের সঙ্গে ঘাঘট নদীতে গোসল করার সময় উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরানলক্ষীপুর গ্রামের সুজন মিয়ার ছেলে হাসান আলী মিয়া মারা যায়। এর আগের দিন রোববার বিকেলে বাড়ির পাশে পুকুর ধারে খেলা করার সময় ওই পুকুরের পানিতে ডুবেই মারা যায় উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফপাহারী গ্রামের মোখলেছুর রহমানের ছেলে নাফিজ হোসেন। 

সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে দুই শিশুর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন।

আরও পড়ুন

×