ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

লামায় পুলিশসহ আরও ১০ জন করোনায় আক্রান্ত

লামায় পুলিশসহ আরও ১০ জন করোনায় আক্রান্ত
×

ফাইল ছবি

লামা প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২০ | ০১:০১ | আপডেট: ২৪ জুন ২০২০ | ০১:১০

বান্দরবানের লামা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. তাজুল ইসলামের স্ত্রী, ওয়ার্ড কাউন্সিলর, থানা পুলিশের সদস্য, ব্র্যাকের স্টাফসহ ১০ ব্যক্তির নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

এ নিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাড়ালো ৩০ জনে। এদের মধ্যে ১২ জন সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন। ১ জন হাসপাতালের আইসোলেশনে এবং বাকিরা বাড়িতে চিকিৎসাধীন আছেন।

বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোহাম্মদ রোবীন। 

তিনি জানান, মঙ্গলবার রাতে ১০ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজিটিভ আসে। করোনা রিপোর্ট পজিটিভ হলেও বর্তমানে তারা মোটামুটি সুস্থ আছেন। ১৪ দিন পর পরীক্ষার জন্য পুনরায় তাদের নমুনা সংগ্রহ করা হবে।

লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ- জান্নাত রুমি বলেন, প্রাণঘাতী করোনা সংক্রমণ এড়াতে আক্রান্তদের স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ও হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন

×