ধামরাইয়ে যুবকের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২০ | ০০:৩৮ | আপডেট: ২৫ জুন ২০২০ | ০১:৪৩
ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল গ্রামের একটি পুকুরের পাড় থেকে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বড় চন্দ্রাইল সেফ লাইফ হাসপাতালের পশ্চিম পাশে একটি পুকুরের পাড়ে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে তার পরিচয় জানা যায়নি।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে দুর্বৃত্তরা হত্যা করেছে তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিতভাবে বলা যাবে।