বাসার পেছনে পড়ে ছিল তরুণের মরদেহ
ফাইল ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৫ জুন ২০২০ | ০১:৪৬
সিলেট নগরীর উপশহর এলাকায় ইফজাল হোসেন নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই তরুণের বাড়ি কানাইঘাট উপজেলায়।
জানা যায়, নগরীর উপশহরের বি ব্লকের ১৮ নম্বর রোডের ৩ নম্বর বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়েছিলেন ইফজাল। বৃহস্পতিবার সকালে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ করেন। এক পর্যায়ে বাসার পেছনের দিকের দরজা খোলা দেখে বাইরে গিয়ে মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তাদের কান্নায় শব্দ শুনে প্রতিবেশিরা পুলিশে খবর দেয়।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম ঘটনাস্থল থেকে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে মরদেহের সুরতহালসহ অন্যান্য কাজ চলছে।
এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।