ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

চলাচলের রাস্তা নিয়ে বিরোধে যুবক নিহত

চলাচলের রাস্তা নিয়ে বিরোধে যুবক নিহত
×

নিহত মনোয়ার কায়সার রুবেল

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২০ | ০২:৩২ | আপডেট: ২৫ জুন ২০২০ | ০২:৩৯

কক্সবাজারের মহেশখালীতে চলাচলের রাস্তা নিয়ে সৃষ্ট বিরোধে প্রতিপক্ষের হামলায় মনোয়ার কায়সার রুবেল নামে আহত এক যুবক মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রুবেল বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা আবু জাফরের ছেলে।

বুধবার সন্ধ্যায় নিজ এলাকাতে হামলার শিকার হন রুবেল।

প্রত্যক্ষদর্শী মনির বিন সুলতান জানান, চলাচলের রাস্তা নিয়ে রুবেলের একই এলাকার মো. আলমের সঙ্গে বিরোধ চলে আসছিল৷ এরইমধ্যে বুধবার মাগরিবের পর নিজ বাড়ির উঠানে টিউবওয়েল থেকে পানি আনতে গেলে অতর্কিত রুবেলের উপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। তাতে গুরুতর আহত হন রুবেল।

তাকে উদ্ধার করে প্রথমে মহেশখালী হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সেখানকার চিকিৎসকরা। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান রুবেল।

মহেশখালী থানার পরিদর্শক বাবুল আজাদ বলেন, হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 


আরও পড়ুন

×