ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

পীরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পীরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
×

প্রতীকী ছবি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২০ | ০২:৫৫ | আপডেট: ২৫ জুন ২০২০ | ০৩:২৪

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে আজিমুল হক (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের গরুরা ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আজিমুল হক ওই গ্রামের হামিদুর রহমানে ছেলে।

কোষারানীগঞ্জ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম মোস্তফা জানান, সকালে আজিমুল বাড়ির কাছে তার ধানক্ষেত দেখতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

×