ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

রাজাপুরে বিদ্যুৎস্পর্শে ইজিবাইক চালকের মৃত্যু

রাজাপুরে বিদ্যুৎস্পর্শে ইজিবাইক চালকের মৃত্যু
×

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ০৫:৪১ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ | ০৫:৪৪

ঝালকাঠির রাজাপুরের উত্তর বাগড়ি গ্রামে বিদ্যুৎস্পর্শে ইজিবাইক চালক মোঃ বাপ্পি হাওলাদারের (১৮)  মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নিজবাড়িতে তার মৃত্যু হয়। নিহত বাপ্পি একই এলাকার আব্দুল মতিন হাওলাদারের ছেলে ছিলেন।

রাজাপুর  থানার ওসি মোঃ জাহিদ হোসেন জানান, চার্জারের তার খুলতে গিয়ে ইজিবাইকে হাত দেয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পর্শে অজ্ঞান হয়ে পড়েন বাপ্পি। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। 

আরও পড়ুন

×