ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
×

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২০ | ০৩:৩৩

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতাফত হোসেন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সুরাট ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে ঘটনা ঘটে। নিহত লতাফত হোসেন ওই গ্রামের মৃত ছোরাফ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে কৃষক লতাফত হোসেন মাঠে কাজ করতে যান। এক ফাঁকে বিশ্রাম নিতে তিনি মাঠের মধ্যে অবস্থিত জাহিদ হাসানের পোল্ট্রির খামারে অবস্থান নেন।  ওই সময় পোল্ট্রির খামারে বিদ্যুতের সংযোগ থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×