ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
×
ফাইল ছবি
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২০ | ০৪:০২
ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন নামে (২১) এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ নামক স্থানে এ ঘটনা ঘটে।
ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল মালেক জানান, চালক পিছন থেকে অপর একটি ট্রাককে ধাক্কা দিলে মহিউদ্দিনের গাড়ির (রাঙামাটি ট-১১-৮৭০০১২) সামনের দিক ধুমড়ে মুচড়ে গিয়ে তার মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তার বাড়ি ঝালকাঠি জেলায় বলেও জানান তিনি।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- চালক নিহত