ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

করোনায় কুমিল্লার শিল্পপতির মৃত্যু

করোনায় কুমিল্লার শিল্পপতির মৃত্যু
×

হাসান জামিল সাত্তার

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ২৫ জুন ২০২০ | ০৪:২৬

করোনাভাইরাসে আক্রান্ত কুমিল্লার বিশিষ্ট শিল্পপতি হাসান জামিল সাত্তারের (৭০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি জেলার দাউদকান্দিতে।


মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজনসহ শুভাকাংখী রেখে গেছেন। শিল্পপতি হাসান জামিল সাত্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা ও দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইন। তিনি জানান,  তার চাচা কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যার কারণে অসুস্থ ছিলেন । এছাড়াও ৩ দিন আগে তার করোনা শনাক্ত হলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।

মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রবাসী স্বজনরা দেশে আসার পর শুক্রবার বেলা ১১ টায় স্বাস্থ্য বিধি মেনে দাউদকান্দির হাসানপুর শহীদ নজরুল ইসলাম সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
 
হাসান জামিল সাত্তারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) সুবিদ আলী ভূইয়া,বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

×