ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

উলিপুরে করোনায় কেউ মারা যায়নি, আক্রান্তের সংখ্যাও কমছে

উলিপুরে করোনায় কেউ মারা যায়নি, আক্রান্তের সংখ্যাও কমছে
×

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২০ | ০৭:৫৯

কুড়িগ্রামের উলিপুরে করোনা রোগী শনাক্ত কমতে শুরু করেছে। এছাড়াও উপজেলায় এখন পযর্ন্ত কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যায়নি। 

জানা গেছে, উপজেলায় এখন পর্যন্ত মোট ৪২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৩৯২ জনের রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্টে ২১ জনের শরীরে কোভিড-১৯ পাওয়া গেছে। ৩৬ জনের রিপোর্ট এখন ও পাওয়া যায়নি। করোনাআক্রান্ত ২১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ জন। বাকিদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৬ জন এবং হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ১ জন। 

করোনা শুরুর পর মে মাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও জুন মাসে এসে একেবারে কমে গেছে। চিকিৎসকদের মতে করোনা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় রোগীর সংখ্যা কিছুটা কমছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার জানান, করোনার ব্যাপারে আমাদের তৎপরতা জোড়দার করা হয়েছে এবং মাঠ পযার্য়ে স্বাস্থ্যকর্মীরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। মানুষ যত সচেতন হবে করোনার প্রাদুর্ভাব তত কমবে।

আরও পড়ুন

×