ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

জমি লিখে না দেয়ায় প্রতিবন্ধী বৃদ্ধ বাবা-মাকে পেটাল ছেলে!

জমি লিখে না দেয়ায় প্রতিবন্ধী বৃদ্ধ বাবা-মাকে পেটাল ছেলে!
×

নির্যাতনের শিকার বাবা বাবা আলাউদ্দিন মোল্লা- সমকাল

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২০ | ০৯:৫৪ | আপডেট: ২৫ জুন ২০২০ | ০৯:৫৯

গাজীপুরের কালীগঞ্জে এক চোখ অন্ধ ৮০ বছরের বৃদ্ধ বাবা ও ৬৫ বছরের বৃদ্ধা মাকে এলোপাতাড়ি পেটানোর অভিযোগ পাওয়া গেছে তাদের ছেলের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকালে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের উত্তর এলাকার এ ঘটনায় দুপুরে শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ বাবা আলাউদ্দিন মোল্লা ছেলের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত)  মো. মুজাহিদুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনার সাথে জড়িত অভিযুক্ত ছেলে আতাউর রহমানকে আটক করে থানায় নিয়ে যান।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ছেলে আতাউর তার প্রতিবন্ধী বৃদ্ধ বাবা ও মাকে মারধর করে জোর করে জমি-জমা লিখে নেয়ার জন্য নানাভাবে পায়তারা করে আসছিল। ছেলের কথায় রাজি না হওয়ায় প্রায় সময়ই সে তার বৃদ্ধ বাবা ও মাকে মারধর করতো এবং খাবার কেড়ে নিতো বলেও অভিযোগ।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে  বৃদ্ধ বাবা-মা নাস্তা খাওয়ার সময় ছেলে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে বাড়ির আশে-পাশের লোকজন এসে তাদেরকে মাথা ফাটা ও শরীরের বিভিন্ন অংশে জখম অবস্থায় দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. মুজাহিদুল ইসলাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি দুঃখজনক! অভিযুক্ত ওই ছেলেকে আটক করা হয়েছে।


আরও পড়ুন

×