ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

কুমিল্লায় করোনায় আরও দুইজনের মৃত্যু

কুমিল্লায় করোনায় আরও দুইজনের মৃত্যু
×

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ২৫ জুন ২০২০ | ১০:১১

কুমিল্লা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজন মারা গেছেন। এ নিয়ে জেলায় ৮৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে আরও ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৯৯৪ জনের। সিটি করপোরেশনে ৯৪ জনসহ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫১ জন। মোট সুস্থ হয়েছেন এক হাজার ১৯১ জন। 

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ১১ জন, মুরাদনগরে চারজন, হোমনায় ২০ জন, দাউদকান্দিতে ১২ জন, চান্দিনায় আটজন, দেবিদ্বারে একজন, তিতাসে ১৪ জন, লাকসামে ১৫ জন, মেঘনায় তিনজন, মনোহরগঞ্জে সাতজন, নাঙ্গলকোটে ১৩ জন, বুড়িচংয়ে আটজন ও লালমাইয়ে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে।

সিটি করপোরেশন ছাড়াও বরুড়ায় ৩৩ জন, বুড়িচংয়ে দুইজন, চৌদ্দগ্রামে একজন, আদর্শ সদরে ১২জন, নাঙ্গলকোটে পাঁচজন, মেঘনায় দুইজন ও মনোহরগঞ্জে দুইজন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ১৭ হাজার ৭২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফল এসেছে ১৫ হাজার ৯৫০ জনের।

আরও পড়ুন

×