ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

আখাউড়ায় করোনা উপসর্গ নিয়ে তরুণীর মৃত্যু

আখাউড়ায় করোনা উপসর্গ নিয়ে তরুণীর মৃত্যু
×

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৫ জুন ২০২০ | ১০:৪১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তন্নী আক্তার (২২) নামে এক তরুণী মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোলখার গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। তন্নী আক্তার ওই গ্রামের মো. মোকাদ্দেস মিয়ার মেয়ে।

এ ব্যাপারে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শ্যামল কুমার ভৌমিক জানান, ওই কিশোরীর ভাই বিল্লাল হোসেন কমিউনিটি হেলথ প্রোভাইডার হিসেবে কর্মরত। কিছুদিন আগে নমুনা পরীক্ষা করা হলে বিল্লালের স্ত্রী ও মেয়ের করোনা পজেটিভ আসে। বিল্লালের রিপোর্ট এখনো আসেনি। 

তিনি বলেন, উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর তন্নীর নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

আরও পড়ুন

×