সিলেটে করোনা আক্রান্ত নারীর মৃত্যু
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৫ জুন ২০২০ | ১১:৩৯
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৩ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি মারা যান।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. চয়ন রায় জানিয়েছেন, গত ১৮ জুন ওই নারী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হবিগঞ্জ জেলার সদর উপজেলায় বাসিন্দা নারীর স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে।
এই নারীকে নিয়ে হবিগঞ্জ জেলায় করোনায় ৬ জনের মৃত্যু হলো। সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬১ জন। এদের মধ্যে সর্বোচ্চ ৪৬ জন সিলেট জেলার বাসিন্দা ছিলেন। এছাড়া সুনামগঞ্জে ৫ জন ও মৌলভীবাজারে ৪ জনের মৃত্যু হয়েছে।
- বিষয় :
- সিলেট
- করোনাভাইরাস
- করোনায় মৃত্যু