গোপালগঞ্জে করোনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ নতুন আক্রান্ত ২৩
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২০ | ২১:৫২
গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ আরও ২৩ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬২ জনে।
গত ২৪ ঘন্টায় ৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮৫ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ২৬৭ জন। গোপালগঞ্জ সদর, মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ৯ জন।
শুক্রবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য জানান।
তিনি জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ১০ জন, মুকসুদপুরে ৬ জন, টুঙ্গিপাড়ায় ৫ জন, কাশিয়ানী উপজেলায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেয়া হয়েছে।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত ৪ হাজার ৭৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ১৪৩ জন, কাশিয়ানীতে ১২৫ জন, গোপালগঞ্জ সদরে ১৩৩ জন, টুঙ্গিপাড়ায় ৭৯ জন ও কোটালীপাড়া উপজেলায় ৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী ৪৮ জন।