গোপন বৈঠক থেকে শিবিরের ৫ নেতাকর্মী গ্রেফতার, ককটেল জব্দ
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ০৭:৩৬
চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার বেলতলায় একটি মেসে গোপন বৈঠক করার সময় শিবির নেতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এ সময় ৭টি হাসুয়া, বেশকিছু জিহাদী বই ও ৮টি ককটেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ওই মেস থেকে গ্রেফতাররা জামায়াত নেতা আজাহারুল ইসলামের রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিল বলে দাবি পুলিশের।
গ্রেফতাররা হলেন- নবাবগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড শিবির সভাপতি আজিজ, সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন শিবির সভাপতি ওমর ফারুক, ভোলাহাট উপজেলা শিবির সেক্রেটারি শামিম এবং শিবির কর্মী সিয়াম ও শফিকুল।
সদর থানার ওসি জিয়াউর রহমান জানান, জামায়াত নেতা আজাহারুল ইসলামের রায়কে কেন্দ্র করে বেশ কিছু শিবির নেতাকর্মী নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে শহরের বেলতলা এলাকার একটি মেসে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০ থেকে ২৫ জন শিবির নেতাকর্মী পালিয়ে গেলেও ৫ শিবির নেতাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে দেশিয় অস্ত্র, জিহাদী বই ও ৮ টি ককটেল জব্দ করা হয়।
এ ব্যাপারে সদর থানায় পুলিশ বদি হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ওসি।
- বিষয় :
- চাঁপাইনবাবগঞ্জ
- শিবির
- গোপন বৈঠক
- গ্রেফতার