ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

মাগুরায় করোনায় আরও একজনের মৃত্যু

মাগুরায় করোনায় আরও একজনের মৃত্যু
×

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২০ | ০২:২৫

মাগুরায় শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে মুন্সি মিজানুর রহমান (৬০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাত জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৭ জন।

মৃত মুন্সি মিজানের ভাই মুন্সি সাইদুর রহমান জানান, মুুন্সি মিজানুর রহমান ঢাকার উত্তরায় একটি প্রিটিং প্রেস-এর কর্মচারী ছিলেন। এক সপ্তাহ আগে অসুস্থ  হয়ে তিনি ঢাকা থেকে বাড়ি ফেরেন। পরে তার নমুনা পরীক্ষা করা হলে তিন দিন আগে তার করোনা ধরা পড়ে। 

সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, শুক্রবার সকালে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শালিখা উপজেলার দেশমুখপাড়া গ্রামের মুন্সি মিজানুর রহমান (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিন দিন আগে তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা ধরা পড়ে। দুই দিন আগে তিনি ২৫০ শয্যা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। আজ শুক্রবার সকালে সেখানে তিনি মারা যান। 

ডা. প্রদীপ সাহা আরো জানান, শুক্রবার নতুন ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মাগুরা পৌর এলাকার ৫ জনসহ ৬ জনের বাড়ি সদর উপজেলায় ও একজন শ্রীপুর উপজেলার বাসিন্দা। নতুন এ সাতজনসহ জেলায় মোট করোনা আক্রান্ত রোগির সংখ্যা ৯৭ জন। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন।

নতুন আক্রান্ত ব্যক্তিদের বাড়ি প্রশাসন লকডাউন করেছে। এছাড়া পৌরসভার ৪ নং ওর্য়াডের দুটি মহল্লা রেডজোন ঘোষণা করেছে বলে জানান, সিভিল সার্জন প্রদীপ সাহা। 

আরও পড়ুন

×