ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

খুলনায় করোনায় ২ জনের মৃত্যু

খুলনায় করোনায় ২ জনের মৃত্যু
×

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৬ জুন ২০২০ | ০৩:৫৬ | আপডেট: ২৬ জুন ২০২০ | ০৪:০৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় দু'জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুমিচা বেগম (৩২) নামে এক অন্তঃসত্ত্বা নারীর এবং নগরীর জাহিদুর রহমান ক্রস রোডে নিজ বাড়িতে শেখ সোহরাব হোসেন (৬০) নামে আরেকজনের মৃত্যু হয়।

খুলনা করোনা হাসপাতালের সমন্বয়ক ডা. মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৬টায় রুমিচাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ২টায় তার মৃত্যু হয়। তার বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ।

এদিকে সোহরাব হোসেনের খালাতো ভাই মনিরুল আলম বলেন, ‘সোহরাব হোসেনকে ২৪ জুন খুলনা করোনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কয়েকজন রোগী ওই দিন মারা যান এবং ভালো চিকিৎসা না হওয়ায় ২৫ জুন তাকে বাসায় নিয়ে আসি। শুক্রবার সকাল ১১টা দিকে তিনি নিজ বাসায় মারা যান।'

তিনি আরও জানান, সোহরাব হোসেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা এলাকায় চাকরি করতেন। সেখানে তার করোনার উপসর্গ ধরা পড়ে। পরে তাকে খুলনায় এনে পরীক্ষা করা হলে ২৩ জুন করোনা পজেটিভ শনাক্ত হয়।

আরও পড়ুন

×