নওগাঁয় মেয়রসহ নতুন ৮৩ জনের করোনা শনাক্ত
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২০ | ০৬:৩৫
নওগাঁয় পৌর মেয়র নজমুল হক সনিসহ পৌরসভার ৫ কর্মকর্তা-কর্মচারী, দুই চিকিৎসক, তিন পুলিশ ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ৮৩ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ৫ দিনেও করোনা পরীক্ষার কোন ফলাফল পাওয়া না গেলেও শুক্রবার একসঙ্গে ২৭৯ টি নমুনার ফলাফল পাওয়া গেছে।
প্রাপ্ত ফলাফলে জেলায় একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের রের্কড এটি। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩২৩ জনে দাঁড়িয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে নওগাঁ পৌরসভার মেযর নজমুল হক সনি, ২ চিকিৎসক, ৩ পুলিশ সদস্য ও একজন সিনিয়র নার্স রয়েছেন। শুক্রবার দুপুরে নওগাঁর সিভিল সার্জন ডা. আকন্দ মো. আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন ৮৩ জন রোগীর মধ্যে সদরে ৪৬ জন, মহাদেবপুরে ১৪ জন, রাণীনগরে ২জন, পত্মীতলায় ২জন, ধামইরহাটে ৩ জন, মান্দায় ৬ জন, পোরশায় ৩ জন, বদলগাছীতে ৫ জন, সাপাহার ও আত্রাইয়ে ১ জন করে রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় জেলায় হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ১১১ জনকে। এদের মধ্যে সদর উপজেলায় ৬৪ জন, রাণীনগর উপজেলায় ৪ জন, মহাদেবপুরে ৯ জন, বদলগাছি উপজেলায় ৩ জন, পত্মীতলায় ২৫ জন, ধামইরহাট উপজেলায় ৪ জন, নিয়ামতপুরে ১ জন এবং সাপাহার উপজেলায় ১ জন। একই সময়ে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ৮২ জনকে। এ পর্যন্ত মোট ছাড়পত্র দেওয়া হয়েছে ৮ হাজার ৬৯৪ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৪৩৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০৫ জন। এদিকে এ পর্যন্ত পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ৫ হাজার ১৬৬টি। এর মধ্যে ৪ হাজার ২৬৪ জনের নমুনার পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এপর্যন্ত মারা গেছেন ৪ জন।
- বিষয় :
- নওগাঁ
- করোনাভাইরাস