ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
×

নিহতের স্বজনদের আহাজারি -সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ০৮:৫৩

বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর এলাকায় নানার বাড়ি বেড়াতে এসে করতোয়া নদীতে ডুবে লাশ হয়ে ফিরলো শিশু আব্দুল্লাহ (১৩)।

বৃহস্পতির দুপুরে করতোয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে জেলার সোনাতলা উপজেলার কুসারঘোপ গ্রামের আবু তাহেরের ছেলে।

স্থানীয়রা জানায়, আব্দুল্লাহর বাবা আবু তাহের নারায়ণগঞ্জে একটি কোম্পানিতে চাকরি করেন। শিশুটি বাবা মায়ের সাথে নারায়ণগঞ্জে থাকত। সেখানে সে একটি বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে লেখাপড়া করে। গত সপ্তাহে শিশুটি তার মা রাজিয়ার সঙ্গে রায়নগর সুদামপুর গ্রামে নানা আমজাদ হোসেনের বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার দুপুর ২টায় শিশুটি অন্য শিশুদের সঙ্গে নানার বাড়ির পাশে করতোয়া নদীর ধারে খেলা করতে যায়। খেলাধুলার একপর্যায়ে করতোয়া নদীর কিনারা থেকে হঠাৎ পানিতে পড়ে নিখোঁজ হয় সে। এ সময় তার সাথে থাকা অন্য শিশুরা চিৎকার করলে আশেপাশের লোকজন দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান পানিতে পড়ে আবদুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×