ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

যশোরে বিএনপি নেতা মারুফের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা

যশোরে বিএনপি নেতা মারুফের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা
×

মারুফুল ইসলাম মারুফ— ফাইল ছবি

যশোর অফিস

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ০৮:৫৬

যশোর পৌরসভার সাবেক মেয়র, বিএনপির নগর সভাপতি মারুফুল ইসলাম মারুফের বিরুদ্ধে ৮৩ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে আদালতে মামলা হয়েছে।

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক যশোর শাখার পক্ষে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল অফিসার কামরুজ্জামান বাদী হয়ে বৃহস্পতিবার মামলাটি করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক বিষয়টি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারি করেন।

মামলায় বাদী উল্লেখ করেন, শহরের গোহাটা রোডে অবস্থিত ইস্ট বেঙ্গল নামের ব্যবসা প্রতিষ্ঠানের নামে আসামি মারুফুল ইসলাম সিসি লোন গ্রহণ করেন। এ লোনের প্রেক্ষিতে মারুফ ব্র্যাক ব্যাংকের একটি চেকের মাধ্যমে ৮৩ লাখ ১৫ হাজার টাকা প্রদান করেন । কিন্তু সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে টাকা না থাকায় গত ২৯ আগস্ট চেকটি ডিজঅনার হয়। এরপর ২ সেপ্টেম্বর টাকা পরিশোধের জন্য মারুফকে লিগ্যাল নোটিশ পাঠায় ব্যাংক। এরপরেও তিনি টাকা ফেরত না দেওয়ায় বাদী আদালতে মামলা করেন।

আদালত আগামী ৬ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

আরও পড়ুন

×