ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

ঈশ্বরগঞ্জে অনলাইন স্কুল-মাদ্রাসা চালু

ঈশ্বরগঞ্জে অনলাইন স্কুল-মাদ্রাসা চালু
×

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২০ | ০৪:৫৩ | আপডেট: ২৭ জুন ২০২০ | ০৫:০৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনা দুর্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের পিছিয়ে পড়া রোধে ‘ঈশ্বরগঞ্জ অনলাইন স্কুল-মাদ্রাসা’ কার্যক্রম চালু করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠান গুলো নিজস্ব ফেসবুজ পেজের মাধ্যমে অনলাইনে পাঠ কার্যক্রম চালু রাখলেও তা আরো জনপ্রিয় ও গতিশীল করার লক্ষ্যে ‘ঈশ্বরগঞ্জ অনলাইন স্কুল-মাদ্রাসা’নামে ফেসবুক পেজ চালু করে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।  এতে আরো জানানো হয়, শনিবার থেকে ওই ফেসবুক পেজের মাধ্যমে প্যানেল ভুক্ত শিক্ষকদের মাধ্যমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ইংরেজি, গণিত, বিজ্ঞান ও আইসিটি বিষয়ের পাঠদান চালু রাখা হবে। এছাড়া সাপ্তাহিক ক্লাস গুলোর মধ্যে নির্বাচিত ভালো ক্লাস স্থানীয় ক্যাবল চ্যানেলেও প্রচার করা হবে প্রশাসনের পক্ষ থেকে।

ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম মোস্তফা কামাল বলেন, উপজেলা নির্বাহী অফিসারের ব্যাতিক্রমী এ উদ্যোগে গ্রামের শিক্ষার্থীরাও শহরের ভালো শিক্ষকদের পাঠ শুনে উপকৃত হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, করোনার দুর্যোগে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অনলাইন-স্কুল মাদ্রাসা কার্যক্রম চালু করা হয়েছে। অনেক ভালো শিক্ষকের ক্লাস থাকবে সেখানে। এতে শিক্ষার্থীরা উপকৃত হবে।

আরও পড়ুন

×