তিন ভারতীয়কে দেশে ঢুকতে দেয়নি বিএসএফ
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে আটক তিন ভারতীয়-সমকাল
নিজস্ব প্রতিবেদক, ফেনী
প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ১০:২৩
ভারতের তিন নাগরিককে নিজ দেশে প্রবেশ করতে দিল না বিএসএফ। তাদের কাছে ভারতীয় পরিচয়পত্র এবং ইনকাম ট্যাক্সের নথিও রয়েছে। বাংলাদেশে বেড়াতে আসা ওই তিনজনের দু'জনকে অবশেষে ফেনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জেলে পাঠিয়েছেন। অন্যদিকে, সঙ্গে থাকা এক শিশুকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
বিজিবি জানায়, গত মঙ্গলবার ভারতীয় নাগরিক বিধান চন্দ্র দাশ (৪৪), তার স্ত্রী স্বপ্না বালা দাশ (৩৫) ও ছেলে নিলয় চন্দ্র দাশকে (১৩) ফেনীর পরশুরামের সত্যনগর সীমান্ত থেকে পাসপোর্ট-ভিসা ছাড়াই অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে আটক করা হয়। তারা আসামের গোলাঘাটের ধনশিবি মহকুমার চুঙাজান থানার কিয়াজু গাঁওয়ের বাসিন্দা।
বিজিবি-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদুজ্জামান জানান, নারী, শিশুসহ তিন ভারতীয়কে আটকের পর বিএসএফকে বিষয়টি জানিয়ে তাদের দেশে ফেরত পাঠানোর চেষ্টা করা হয়। এতে ব্যর্থ হয়ে বুধবার তাদের পরশুরাম থানায় সোপর্দ করা হয়। বিধান চন্দ্র দাশ জানান, তারা বাংলাদেশে অত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
- বিষয় :
- ভারতের নাগরিক
- আটক
- ফেনী