ব্রাহ্মণবাড়িয়ায় দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ৩০ জুন ২০২০ | ০৫:৩২
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার একটি মার্কেটের দোকান থেকে জজ মিয়া (৩৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার সিঙ্গারবিল বাজার মার্কেটের একটি দোকান থেকে পচন ধরা মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জজ মিয়া উপজেলার উথারিয়াপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বাজারের একটি মার্কেটের দ্বিতীয় তলার একটি দোকনঘর থেকে রক্ত বের হতে দেখে বাজার কমিটির নেতারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানঘর থেকে জজ মিয়ার পচন ধরা মরদেহ উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানান, গত এক বছর ধরে জজ মিয়া বাড়িতে না গিয়ে ওই দোকান ঘরেই থাকতেন।
বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, জজ মিয়া হতাশাগ্রস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে হতাশা থেকেই তিনি আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- লাশ উদ্ধার
- বিজয়নগর