ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
×

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২০ | ০৫:৩৪

ঝিনাইদহে পানিতে ডুবে তিসা (৩) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বেতাই দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিসা ওই গ্রামের মুজিবর মোল্লার মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে খেলা করছিল তিসা। দীর্ঘসময় শিশুটিকে না পেয়ে আশেপাশে খোঁজ করেন পরিবারের সদস্যরা। এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। পরে মরদেহটি সেখান থেকে উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×