চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সের করোনা শনাক্ত
×
ফাইল ছবি
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২০ | ০৮:২৯
কুড়িগ্রামের চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এতে আরও ৯ নার্সকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আমিনুল ইসলাম জানান, একজন নার্সের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তার সংস্পর্শে আসা ৯ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আর কেউ তার সংস্পর্শে এসেছিল কিনা তাও খতিয়ে দেখছি।