ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

মৌলভীবাজারে করোনা ও উপসর্গে দুইজনের মৃত্যু

মৌলভীবাজারে করোনা ও উপসর্গে দুইজনের মৃত্যু
×

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২০ | ১০:৩৮ | আপডেট: ০২ জুলাই ২০২০ | ১০:৫১

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মহসিন রিজভী (৬৫) মারা গেছেন। এছাড়া ওই হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি ৯০ বছর বয়সী বৃদ্ধ হাফিজ মোহাম্মদের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর ও বিকেলে মারা যান তারা। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কাননগো এ তথ্য জানিয়েছেন।

ডা. পার্থ সারথি জানান, বৃহস্পতিবার বিকেলে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন পুলিলের অবসরপ্রাপ্ত এসআই মহসিন রিজভী। করোনা আক্রান্ত জানার পর থেকে তিনি শহরের রঘুনন্দনপুরের বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। হাসপাতালের করোনা ইউনিটে নেওয়া হলেও দ্রুত তার অক্সিজেন স্যাচুরেশন কমে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

এদিকে দুপুরে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আনার পর মারা যান কুলাউড়া উপজেলার লালপুরের হাফিজ মোহাম্মাদ। এরপর তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন ডা. পার্থ সারথি।


আরও পড়ুন

×