ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

রাজশাহীতে করোনায় শিক্ষকের মৃত্যু

রাজশাহীতে করোনায় শিক্ষকের মৃত্যু
×

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৩ জুলাই ২০২০ | ০২:০৯

রাজশাহীর নিউ গভ. ডিগ্রী কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ মাহবুব- এ- খোদা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। 

বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান তিনি।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির রাজশাহী জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মানিক জানান, মাহবুব-এ- খোদার গত ১৮ তারিখে জ্বর ও সর্দি হয়। ২৮ তারিখ থেকে তার শ্বাসকষ্ট শুরু হলে সে দিনই তাকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে রিপোর্টে করোনা নেগেটিভ আসে। তারপরও হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরপর আবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে বৃহস্পতিবার তার করোনা পজেটিভ আসে। ওইদিন রাতে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরও পড়ুন

×