ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

উল্লাপাড়ায় ১০ হাজার লোকের ভূরিভোজ বন্ধ করলেন ইউএনও

উল্লাপাড়ায় ১০ হাজার লোকের ভূরিভোজ বন্ধ করলেন ইউএনও
×

অনুষ্ঠান বন্ধ করে দেন ইউএনও - সমকাল

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২০ | ০২:২৮

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০ হাজার লোকের ভূরিভোজের আয়োজন বন্ধ করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামে শুক্রবার সকাল ৯টার দিকে ব্যবসায়ী আব্দুল্লাহ আল কাফি তার বাবার কুলখানি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেন। এই করোনাকালে স্বাস্থ্যবিধি না মেনে ১০ হাজার লোককে খাওয়ানোর জন্য জবাই করা হয় ১০টি ষাঁড় গরু।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক হুমায়ন কবীর জানান, ওই বড় আয়োজনের কুলখানির খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেন।

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী আব্দুল্লাহ আল কাফিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সমস্ত খাবার পার্শ্ববর্তী এলাকার গরীব ও দুস্থ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

×