ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

শৈলকুপায় এনজিও কর্মীসহ আরও ৩ জনের করোনা শনাক্ত

শৈলকুপায় এনজিও কর্মীসহ আরও ৩ জনের করোনা শনাক্ত
×

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২০ | ০৩:১৪

ঝিনাইদহের শৈলকুপায় এক এনজিও কর্মীসহ আরও ৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন। তিনি জানান, এ নিয়ে শৈলকুপায় ৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হলো।

ডা. রাশেদ আরও জানান, শৈলকুপা থেকে ১ জুলাই পাঠানো ৪টি নমুনার মধ্যে শুক্রবারের ফলাফলে ৩ জনের করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে উপজেলার গাড়াগঞ্জ এলাকার এক নারী এনজিও কর্মী রয়েছেন।

আরও পড়ুন

×