ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
×

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

প্রকাশ: ০৩ জুলাই ২০২০ | ০৫:১৮

জামালপুরের মাদারগঞ্জের বীর গোপালপুর গ্রামে শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখলাছ (২৫) ও আরিফ (২৫) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ১১ দিকে সেচ মেশিনের ঘর হতে দোকানে নেওয়া সংযোগ মেরামত করার সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শামীম এখতেখার দু’জনকেই মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সেচ মেশিন হতে দোকানে বিদ্যুতের লাইন নিতে গিয়ে আরিফ বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করতে গিয়ে এখলাছও মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×