ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

বগুড়ায় ২১৫ নমুনায় ৪৭ জনের করোনা পজিটিভ

বগুড়ায় ২১৫ নমুনায় ৪৭ জনের করোনা পজিটিভ
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৪ জুলাই ২০২০ | ০১:১২ | আপডেট: ০৪ জুলাই ২০২০ | ০১:৪৭

বগুড়ায় নতুন করে ২১৫টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ২৪৬ জন।

শনিবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন সকাল ১১টায় ৩ জুলাইয়ের করোনা পরিস্থিতি সম্পর্কে অনলাইনে ব্রিফ করেন।

ব্রিফিংয়ে জানানো হয়, ২ জুলাই থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হলেও নতুন করে ১৫ জন সুস্থ হয়েছেন। করোনায় মৃতের সংখ্যা এখন ৬০ আর সুস্থ হওয়া মোট সুস্থ হয়েছেন ৮৬৯ জন। 

বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ৩ জুলাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ২৭ জনের পজিটিভ এসেছে। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বগুড়ার ২৭টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ২০ জনের। নতুন করে আক্রান্ত ৪৭ জনের মধ্যে ৩০ জন পুরুষ, ১৫ জন নারী এবং বাকি ২ জন শিশু রয়েছে। 

আরও পড়ুন

×